শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মানবাধিকার সংস্থা বাসকের ছাতক উপজেলা কমিটি গঠন, সভাপতি শাহীন আহমদ শাহী ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫৬ বার দেখা
Oplus_131072

ছাতকের সংবাদ ডেক্স :

মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক)-এর ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন) ছাতক উপজেলার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সভাটি পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ। এতে সভাপতিত্ব করেন বাসকের সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি হাকিম ফারুক আহমেদ নোমান।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাসক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির মাধ্যমে ছাতক উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে শাহীন আহম্মদ শাহীকে সভাপতি এবং অজিত কুমার দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আলী আশরাফ তাহীদ; সহ-সভাপতি হাফিজ রুহুল আমীন চৌধুরী, আলী হোসেন মানিক ও মো. জমির উদ্দিন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, আজাদ মিয়া, মো. শাহজাহান ও মো. আলাউদ্দিন; সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়জুর রহমান পাবেল, হোসাইন আহমেদ রুবেল ও মাহবুবুর রহমান রুবেল; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া; যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল আহমদ; সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রুনু ও সায়মা বেগম; অর্থ সম্পাদক শামছুল হক; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন; আইন বিষয়ক সম্পাদক সানী দাস; সহ-আইন বিষয়ক সম্পাদক বদিউল আলম ছালেক,

মহিলা বিষয়ক সম্পাদক মিলন রানী দাস; সহ-মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম ও সাজিয়া বেগম; প্রচার সম্পাদক হোসাইন আহমদ; দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন তানিব; ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান; সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল আলম তালুকদার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দিলোয়ার হুসেন, মাওলানা ফখরুল আমীন ও মাব্রুল উদ্দিন শাহী নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
24 June 2026

মানবাধিকার সংস্থা বাসকের ছাতক উপজেলা কমিটি গঠন, সভাপতি শাহীন আহমদ শাহী ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ

https://chhatakersangbad.com/