

ছাতকের সংবাদ ডেস্ক নিউজঃ
সুনামগঞ্জের ছাতক পৌরসভার উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবার মানোন্নয়নকে আরও গতিশীল করতে পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। পরিদর্শনকালে তিনি পৌরসভার বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন, পৌর ভবনের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
শনিবার সকাল ১১টায় তিনি পৌরসভা কার্যালয়ে পৌঁছালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন-এর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এরপর সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন পৌরসভার বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং পৌর ভবনের সংস্কার ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরিদর্শন শেষে পৌরসভা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় আরও বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দিজেন্দ্র লাল দাস, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বাকি বিল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, উপজেলা জাসাসের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল হোসেন।
এ সময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম তানিম, আহ্বায়ক কমিটির সদস্য ও সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ সাধারণ সম্পাদক শফি উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা মজনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তারেক, পৌর ছাত্রদলের আহ্বায়ক স্বচ্ছা আবেদীন, উপজেলা ছাত্রদল নেতা শাহেদ ইয়াসিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply