শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে সিআরবি’র শপথ গ্রহণ ও কার্ড বিতরণ অনুষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার দেখা
Oplus_131072

ছাতকের সংবাদ ডেক্স ঃ
ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিআরবি (ছাতক উপজেলা শাখা)-এর শপথ গ্রহণ ও কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব, সিআরবি ছাতক উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হাফিজ রুহুল আমিন চৌধুরী। তিনি সংগঠনের সদস্যদের ভোক্তা অধিকার সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং আনুষ্ঠানিকভাবে ভোক্তা অধিকার শপথ গ্রহণ ও সদস্যদের মাঝে কার্ড বিতরণ করেন।

এ সময় সিআরবি ছাতক উপজেলা শাখার সভাপতি শাহীন আহমেদ শাহী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলী আশরাফ তাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জমির উদ্দিন, সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি হাফিজুর রহমান, অর্থ সম্পাদক ফজলুল হক, আইন বিষয়ক সম্পাদক সানি দাস, সাংগঠনিক সম্পাদক হাফেজ সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিলন রানী দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হক,সালেক আলম ও আজাদ মিয়া তালুকদার, প্রচার সম্পাদক বাবলু মিয়া, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন তানিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংগঠনের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে কার্ড বিতরণ করা হয়। শপথ গ্রহণ ও কার্ড বিতরণকে কেন্দ্র করে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সিআরবি ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে ভোক্তা অধিকার, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সংগঠনটি আরও সক্রিয়ভাবে কাজ করবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
27 August 2026

ছাতকে সিআরবি’র শপথ গ্রহণ ও কার্ড বিতরণ অনুষ্ঠান

https://chhatakersangbad.com/