শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আব্দুস সালাম নোমানকে জাউয়া বাজার বিএনপি পরিবারের শুভেচ্ছা

  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স:
ছাতক উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সাবেক ছাত্রনেতা ও জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস সালাম নোমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাউয়া বাজার জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের নেতৃবৃন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত ছাতক উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সদস্যদের ভোটে আব্দুস সালাম নোমান যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তাঁর এ বিজয়ে জাউয়া বাজার ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

শুভেচ্ছা বার্তায় জাউয়া বাজার বিএনপি পরিবারের নেতৃবৃন্দ বলেন, আব্দুস সালাম নোমান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও কর্মনিষ্ঠার কারণে তিনি এ দায়িত্বে যোগ্যতার পরিচয় দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, নতুন দায়িত্বে থেকে আব্দুস সালাম নোমান দলিল লেখক সমিতির সদস্যদের স্বার্থ ও কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

এ সময় জাউয়া বাজার জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের পক্ষ থেকে তাঁর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আব্দুস সালাম নোমানের এই অর্জনে জাউয়া বাজার বিএনপি পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
29 August 2026

আব্দুস সালাম নোমানকে জাউয়া বাজার বিএনপি পরিবারের শুভেচ্ছা

https://chhatakersangbad.com/