শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

হৃদরোগের চিকিৎসাধীন মিজানুর রহমান চৌধুরীকে দেখতে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সংসদ সদস্যরা

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান হৃদরোগের চিকিৎসার অংশ হিসেবে রিং স্থাপনের পর তার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সুনামগঞ্জের সংসদ সদস্যরা।

হাসপাতালে গিয়ে তার শয্যাপাশে উপস্থিত হয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

নেতৃবৃন্দ এ সময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মিজানুর রহমান চৌধুরীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। তারা তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মিজানুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ও জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার জন্য তারা সবার কাছে দোয়া কামনা করেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার অসুস্থতার খবরে রাজনৈতিক নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সুনামগঞ্জবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিলেও দ্রুত আরোগ্য কামনায় সবাই দোয়া করছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
02 September 2026

হৃদরোগের চিকিৎসাধীন মিজানুর রহমান চৌধুরীকে দেখতে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সংসদ সদস্যরা

https://chhatakersangbad.com/