শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স:
দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য দোয়ারাবাজার হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও মধ্য নৈনগাঁও গ্রামের মধ্যবর্তী ব্রিজের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম নৈনগাঁও গ্রামের মো. শামীম মিয়ার পক্ষ এবং নৈনগাঁও (মাঝপাড়া) গ্রামের মো. সেলিম মিয়ার পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে শামীম মিয়া, মইন উদ্দিন, ফয়েজ মিয়া, খলিল মিয়া, আঙ্গুর মিয়া, সোহেল মিয়া, বাবুল মিয়া ও ফুলতারা বেগমসহ পশ্চিম নৈনগাঁওয়ের কয়েকজন রয়েছেন।

অন্যদিকে সেলিম মিয়া, নিজাম উদ্দিন, লিয়াকত আলী, আল আমিন, রহিমা বেগম, ফরিদ মিয়া ও জহুর আলীসহ নৈনগাঁও (মাঝপাড়া) এলাকার কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
05 September 2026

দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০

https://chhatakersangbad.com/