

সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের নেতা দীপক দেবনাথের জন্মদিন আনন্দঘন পরিবেশে পালন করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ দীপক দেবনাথের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন দীপক দেবনাথ। পরে উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলি তালুকদার, রাধাকান্ত সূত্রধর, অজন্তা পাল, কৃষ্ণা দাস, সীমা নাগ, রথিশ গোস্বামী, হিরন সূত্রধর, চন্দন কুমার দাস, সেতুল তালুকদার, সুকান্ত কুমার কর, সমীর কান্তি দে, জয়ন্ত বনিক সুমন, শিবু পোদ্দার, দীপঙ্কর শর্মা চৌধুরী, পঙ্কজ সরকার, বিপ্লব কান্তি তালুকদার, রিংকু চৌধুরী, অজিত কুমার রায়, অনুপ কান্তি রায় মলয়, দিপুরঞ্জন দাস, অঞ্জন ভৌমিক, মনিকাঞ্চন দাস, সন্তু রায়, স্বাধীন কুমার চৌধুরী, স্বপন চন্দ্র সরকার, বিজিত মৈত্র, অমর চক্রবর্তী ও প্রসেনজিৎ চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কেক কাটার পর উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের আন্তরিকতা ও ভালোবাসায় জন্মদিনের আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে বক্তারা দীপক দেবনাথের আগামী দিনের সাফল্য কামনা করে বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
সবশেষে সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দীপক দেবনাথের জন্মদিন উদযাপন করা হয়।
Leave a Reply