শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান…….. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার দেখা

ডেক্স নিউজ :

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনের শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয।

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক মণির উদ্দিন মণিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাভোকেট রেজাউল ইসলাম ভূইয়া,প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন,মোঃ আরিফুর রহমান খান,জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন,সিলেট বিভাগীয় জাতীয় পার্র্টির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেতক ভিপি বীর মুক্তিযোদ্ধা সমছু মিয়াসহ স্থানীয় ও জেলা,উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধন অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনকাল ছিল বাংলাদেশের ইতিহাতে স্বর্ণূযুগ। তার শাসনকালে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন,কিন্তু প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির একটি মিলবন্ধন স্থাপন করেছিলেন। তিনি সরকার বিকেন্দ্রিয়করণ জেলা ও উপজেলা পদ্ধতি চালু করে তৃণমূলের সাধারন গ্রামের মানুষের সরাসরি ভোটে এইসব স্থানীয় সরকারের নির্বাচন পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন। তিনি বলেন যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচারী বলেন,তারাই মূলত জনগনের সাথে স্বৈরাচারী আচরণ করছেন। ২০২৪ সালের ৫ই আগষ্টের পর ড. মোহাম্মদ ইউনুসের অর্ন্তবর্তী সরকারের আমলে দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়, যেমন গুম,হত্যা,রাহাজানী,সব সুষ্টিসহ দেশের সম্পদ লুটপাঠ এবং সংখ্যালঘু নির্যাতন সীমাহীনভাবে বেড়ে গিয়েছিল। দেশে মব কালচার সৃষ্টি করে মানুষকে রাস্তাঘাটে মারা হতো। তিনি বর্তমান বিএনপির সরকারকে গণতান্ত্রিক পন্থার সরকার উল্লেখ করে বলেন,দেশ পরিচালনায় স্বৈরাচারী কায়দায় অবর্তীণ না হয়ে জনগনের পার্লস বুঝে জনকল্যাণে কাজ করার আহবান জানান। তিনি আক্ষেপ করে বলেন সম্প্রীতি রংপুরে একটি সংখ্যালঘু পরিবারের শিক্ষক,স্ত্রী ও তার ছেলেমেয়েসহ ৪জনকে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানো হয়েছে। এই ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের আইডেনটিটিফাই করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। আগামীতে সুনামগঞ্জ জেলায় জাতীয় পার্টির ভীত শক্ত করে সারা বাংলাদেশে প্রকৃত জাতীয় পার্টির সৈনিকদের একত্রিত করে জাতীয় পার্টিকে জনগনের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগ্রামের জন্য সকল জেলা,উপজেলা ও ইউনিয়ন কমিটি ঢেলে সাজাঁনোর আহবান জানান। ##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
10 September 2026

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান........ কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

https://chhatakersangbad.com/