শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি হলেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার দেখা

ডেক্স নিউজ :

জাতীয় ইংরেজি দৈনিক দ্যা ডেইলি অবজারভার এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির।

সাজ্জাদ মাহমুদ মনির ২০১১ সালে জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ দেড় দশকের সাংবাদিকতা জীবনে তিনি ছাতক উপজেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম অসংগতি, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

সাংবাদিকতার শুরু থেকেই মাঠপর্যায়ে সক্রিয় সাজ্জাদ মাহমুদ মনির পরবর্তীতে BABTV-তে লাইভ সাংবাদিকতার মাধ্যমে ছাতকের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ ধারাবাহিকভাবে তুলে ধরেন।

স্থানীয় মানুষের নানা দাবি দাওয়া, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও তিনি কাজ করেছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিলেটের কাগজ, সিলেটভিউ, দৈনিক যায়যায়দিন, বাংলাদেশ বুলেটিন, বিজনেস টাইমস, দৈনিক যুগভেরী, দৈনিক জৈন্তা বার্তা, আমার সকাল ও শুভ প্রতিদিনসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

এ সময়ে ছাতকসহ সুনামগঞ্জের বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, স্থানীয় সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, অনিয়ম-দুর্নীতি, শিক্ষা, পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করেছেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচারে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। জুলাইয়ের আন্দোলনের সময়ও তিনি মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজে যুক্ত ছিলেন।

সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত নীতি, আদর্শ ও দায়িত্বশীলতার প্রতি অঙ্গীকারের কথা জানিয়ে সাজ্জাদ মাহমুদ মনির বলেন, নতুন দায়িত্বে বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে ছাতকের মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি কাজ করতে চান।

ছাতক অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে তিনি ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার এর মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমে ছাতক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
12 September 2026

ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি হলেন সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির

https://chhatakersangbad.com/