

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতকে আবিদ হাসান নামে লক্ষমসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
নিখোঁজ আবিদ হাসানের বাবার নাম সাদেক হোসেন। তিনি জাউয়া বাজার শ্যামলী কাউন্টারের এজেন্ট হিসেবে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে আবিদ ঘুম থেকে ওঠে। পরে তার মা মনে করেন, সে হয়তো ওয়াশরুমে গেছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও আবিদ ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আবিদের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে আবিদ হাসানের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখতে পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বাবা— সাদেক হোসেন: ০১৬১৬১৮৬২৫২
লক্ষমসোম সরকারি প্রাথমিক বিদ্যালয়: ০১৭১৭০১৯৭৪০
আবিদের সন্ধান পেলে দ্রুত উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply