শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতক উপজেলা দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখা, সুনামগঞ্জের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৩ সেপ্টেম্বর) ছাতক উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সাব-রেজিস্ট্রার মো. সাইফুল আলম।

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখার সভাপতি কাজী আনোয়ার মিয়া আনু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তারা দলিল লেখকদের পেশাগত দায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দলিল লেখকদের বিভিন্ন সমস্যা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ সম্মানিত সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী আব্দুস সালামকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
14 September 2026

ছাতক উপজেলা দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/