শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে চরমহল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার দেখা
Oplus_131072

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরমহল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিনের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চরমহল্লা ইউনিয়নেও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, প্রশাসনিক কর্মকর্তা পিংকু দাস, সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ, ইউপি সদস্য আলাল উদ্দিন, সালেহ আহমদ, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম, সায়মা বেগমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্টরা।

এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ কমানো এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন।

চরমহল্লা ইউনিয়নে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
14 September 2026

ছাতকে চরমহল্লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ

https://chhatakersangbad.com/