শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেটে দুই ওলির দরবারে রাষ্ট্রপতি

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার দেখা

শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারে জিয়ারত, দেশ-জাতির কল্যাণে দোয়া

ছাতকের সংবাদ ডেক্স:

আধ্যাত্মিক রাজধানীখ্যাত সিলেটে এক দিনের সফরে এসে পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সিলেট সফর। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। বেলা সাড়ে ১১টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ এমপি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাহ গেট এলাকায় অবস্থিত হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে পৌঁছান রাষ্ট্রপতি। তিনি মাজার জিয়ারত করেন এবং দেশ ও জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

পরে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে মাজার জিয়ারত ও দোয়া শেষে যোহরের নামাজ আদায় করেন।

এদিকে, সিলেটে এক দিনের সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
15 September 2026

সিলেটে দুই ওলির দরবারে রাষ্ট্রপতি

https://chhatakersangbad.com/