শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার দেখা

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির আয়োজনে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর নাট মন্দির প্রাঙ্গণে এই পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কলি তালুকদার আরতির সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব বাবু বিমল বণিতেকর সঞ্চালনায় পরিচিতি সভার শুরুতেই পবিত্র গীতা,ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিমলাংশু রায়,এ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু,সিদ্ধার্থ এষ বলাই,এ্যাডভোকেট বিমান কান্তি রায়,চঞ্চল কুমার লৌহ, বিপ্লব কান্তি তালুকদার ,বিটু বড়ুয়া,ডেনিস চক্রবর্তী,সন্তোষ রায় সন্তো,পাপলু দে,সুজিত দে,স্বপন সরকার ও সুমন দাস সাগর প্রমুখ।

নেতৃবৃন্দরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে বলেন,সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলা ও চারটি পৌরসভার মধ্যে যে সকল উপজেলা ও পৌরসভায় কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়েছে সেগুলোকে বিলুপ্ত করে এবং সংগঠনকে আরো শক্তিশালী করার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করে এবং জেলার ১৩ সদস্য বিশিষ্ঠ একটি উপদেষ্টা কমিটির গঠন করা হয় এই পরিচিতি সভায়।

নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা সম্প্রীতির এই জেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,৫টি আসনের মাননীয় সংসদ সদস্যগণসহ সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতায় আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য গত ১৫ই সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদনে স্বাক্ষর প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত। ##

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
18 September 2026

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/