শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য: সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার, চোরাই পণ্য উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন। দায়িত্ব পালনে সক্রিয়তা, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

ছাতক থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত পুলিশি কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছেন ওসি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ ও চোরাই পণ্য উদ্ধারে পুলিশের অভিযানকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রেও থানার পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার ধারাবাহিকতার মধ্যেই জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ স্বীকৃতি পেলেন তিনি।

এদিকে মোহাম্মদ মিজানুর রহমান সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ছাতকের স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও সচেতন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ সম্মাননা ছাতক থানার পুলিশ সদস্যদের অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
20 September 2026

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য: সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান

https://chhatakersangbad.com/