

ছাতকের সংবাদ ডেক্স :
শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা, আন্তরিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২০২৬ সালের ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনজন শিক্ষক। তাঁরা হলেন মো. হেলালুল ইসলামমুনমুন কর্মকার* এবং সঞ্জয় কুমার ধর।
নির্বাচিত শিক্ষকদের মধ্যে মো হেলালুর রহমান প্রধান শিক্ষক হিসেবে মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং *মুনমুন কর্মকার একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে সঞ্জয় কুমার ধর ছাতক উপজেলার ১৯নং নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, তাদের স্বপ্ন দেখাতে উৎসাহিত করা এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাঁদের অবদান এই স্বীকৃতিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।
‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার খবরে তাঁদের সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ছাতকবাসী তাঁদের এই অর্জনে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, এই সম্মাননা তাঁদের শিক্ষাদানের ক্ষেত্রে আরও উৎসাহিত করবে এবং আগামী দিনে নতুন প্রজন্মকে আরও সুন্দর, সৃজনশীল, মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ছাতক উপজেলার এই তিন গুণী শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁদের এই অর্জন হোক শিক্ষাক্ষেত্রে আরও ভালো কাজের অনুপ্রেরণা এবং নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের পথচলায় শক্তি।
Leave a Reply