শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. কলিম উদ্দিন আহমেদ মিলন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেখানে প্রদর্শিত কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ ও আধুনিক কৃষি কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কৃষি ও কৃষকদের উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. কলিম উদ্দিন আহমেদ মিলন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিলন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আব্দুর রহমান, নজরুল ইসলাম, শামছুর রহমান শামছু, ফজলুল করিম বকুল, শাহ সফিকুল আলম মতি, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, মনির উদ্দিন, সালেহ আহমদ, আব্দুল আলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

মেলার বিভিন্ন স্টলে দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, আনিসুর রহমান, সুহেব মাহমুদ, আশরাফুল আলম, বিদ্যুৎ তালুকদার, জসিম উদ্দিন দুর্জয়, ফাতেহা বেগম, শুভাশিস শেখর দাস, মিল্লাত হোসেন, জহিরুল ইসলাম, চন্দন কুমার চৌধুরী, পিংকু সরকার, নারায়ণ বিশ্বাস, হাজেরা বেগম, ঝুটন তালুকদার, বরকত উল্লাহ, তোফায়েল আহমদ, ফাতেমা তুজ জহুরা, লয়েছ উদ্দিন, মাশরুফ আহমদ ও সাদেক আহমদসহ সংশ্লিষ্টরা।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তিনির্ভর কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলার স্টলগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, একই দিনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মো. কলিম উদ্দিন আহমেদ মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
23 September 2026

ছাতকে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

https://chhatakersangbad.com/