শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ

  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার দিনব্যাপী তিনি ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর বাজার এবং দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন ও বাংলাবাজার ইউনিয়নের টেবলাই বাজার ও বালিউরা বাজারে প্রচারণা চালান।

এসময় তিনি বলেন, “ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। ছাতক থেকে বাংলাবাজার সড়কটির উন্নয়ন কাজ গত ১৫ বছরেও সম্পন্ন হয়নি। মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে। তাই যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, নির্বাচিত হলে সড়ক উন্নয়নের মাধ্যমে এই ভোগান্তি দূর করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমার অগ্রাধিকার হবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন। সাধারণ মানুষ ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। সকলের সহায়তায় আমরা একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে পারি।”

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সকলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে অবহেলিত মানুষের পাশে দাঁড়াই এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করি।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
01 August 2025

সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ

https://chhatakersangbad.com/