শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার দেখা

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মধ্যবাজারস্থ মহাপ্রভূর আখড়ায় এক মতবিনিময় সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি মহন্ত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন মহাপ্রভূর আখড়ার অধ্যক্ষ মহর গোস্বামী, সাধারণ সম্পাদক চম্পু দত্ত, কোষাধ্যক্ষ গণেশ পোদ্দার, সদস্য সুশীল রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর শাখার সাধারণ সম্পাদক ও বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, ব্যবসায়ী মিশন চন্দ মিশু, সুশীল রায়সহ আরও অনেকে।

সবার পরামর্শ ও সম্মতিক্রমে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি: অরুণ অধিকারী অবসরপ্রাপ্ত উপ-প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়,সাধারণ সম্পাদক: সৌরভ রঞ্জন দাস,কোষাধ্যক্ষ: শিক্ষক সঞ্জয় কর,সাংগঠনিক সম্পাদক: ব্যবসায়ী রুনু ঘোষ,সাংস্কৃতিক সম্পাদক: ভাস্কর,সহ-সাংস্কৃতিক সম্পাদক: প্রশান্ত কুমার দাস তুষার।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ লালন করে সমাজের কল্যাণে কাজ করা প্রত্যেকের দায়িত্ব। জন্মাষ্টমীর মতো ধর্মীয় উৎসব কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি সামাজিক ঐক্য ও সংস্কৃতির ধারক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সদ্ভাব রেখে মানবিক আচরণ ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজকে এগিয়ে নিতে হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
05 August 2025

ছাতকে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন

https://chhatakersangbad.com/