শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথ সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩২৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির দেশে ফিরেই নির্বাচনী এলাকায় ব্যাপক মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন।

গত শুক্রবার (২৯ আগস্ট) সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সিলেট মহানগর সহসভাপতি অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি সাংবাদিক এম এ রহীম, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহসভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদসহ নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে হাফিজ মাওলানা আব্দুল কাদির মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনের উদ্দেশ্যে রওনা দেন। গোবিন্দগঞ্জে প্রবেশের সময় শত শত নেতাকর্মী ও স্থানীয় জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। সেখান থেকে তিনি ছাতকের ঐতিহ্যবাহী জাউয়াবাজারে প্রথম পথসভায় যোগ দেন।

ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক কামরুল ইসলাম।

পরবর্তীতে ধারনবাজারে খেলাফত মজলিস উত্তরখুরমা ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইমাম উদ্দিন আল মামুন, মাওলানা বায়েজিদ ও শাকিল আহমদের নেতৃত্বে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাওলানা আব্দুল কাদির।

এরপর পৌরশহর ছাতকে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ এবং পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সিদ্দিক আহমদ। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদিরসহ সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা আতিক হোসাইন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, পৌর শাখার সহ সম্পাদক উমায়ুরুল ইসলাম লস্কর।

শেষ পথসভাটি দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মইনুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান।

দিনব্যাপী পথসভা ও শোডাউনে আরও উপস্থিত ছিলেন—সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহসভাপতি মাওলানা সদরুল আমীন, সহ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, মাওলানা বুরহান উদ্দিন জসিম, মাওলানা আখতার হোসেন আতিক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী, যুব মজলিস জেলা সহসভাপতি মুফতি আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক হাফিজ তহুর আহমদ নোমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোডাউনের বিভিন্ন স্পটে আরও বক্তব্য রাখেন—জেদ্দা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান, অফিস সম্পাদক মাওলানা আলী খান, জেলা সহ প্রচার সম্পাদক ও ছাতক পৌর সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু সাঈদ, ইসলামী যুব মজলিস জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী, ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী, সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, সিলেট কোতোয়ালি পশ্চিম শাখার সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, দোয়ারাবাজার উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন ও মাওলানা আজিজুর রহমান।

বক্তৃতার শুরুতে মাওলানা আব্দুল কাদির বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ দেওয়ায় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ছাতক-দোয়ারাবাসীর আন্তরিকতা আমাকে অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, দক্ষ, সৎ ও খোদাভীরু জনপ্রতিনিধি ছাড়া বৈষম্যহীন সমাজ, মানসম্মত শিক্ষা-চিকিৎসা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিক স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য তিনি আসন্ন নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চান।

দিনব্যাপী কর্মসূচি জনস্রোতে ভরে ওঠে ছাতক-দোয়ারার বিভিন্ন এলাকা। দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে অনুষ্ঠিত পথসভাগুলোতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
29 August 2025

দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথ সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/