শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে পূজা উদযাপন কমিটির তালিকা উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা
Oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে আগামী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা ও পৌর শাখা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকল দূর্গা মন্দিরের তালিকা উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খাঁনের হাতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ তালিকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন—ছাতক পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দোলন তরফদার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবুল রায়। এছাড়াও পিযুষ সরকার, দিলীপ চৌধুরী, লিটন ঘোষ, নিটু ঘোষ, ময়না দাস, মিশন চন্দ, সৌরভ দাশ, নারায়ণ রায়সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালিকা হস্তান্তরের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম পূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন। একইসাথে পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানান তিনি।

ছাতক থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, “দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। পূজার সময় কোন প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।”

নেতৃবৃন্দ জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজায় উপজেলার প্রতিটি মণ্ডপে ভক্তদের অংশগ্রহণ যেন নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে হয়—সেজন্য প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
04 September 2025

ছাতকে পূজা উদযাপন কমিটির তালিকা উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর

https://chhatakersangbad.com/