শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা –২০২৫”

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে আগামী ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে “হিফজুল কুরআন প্রতিযোগিতা – ২০২৫”। স্থানীয় অঙ্গনে তরুণ প্রজন্মকে কুরআনের সুমহান আলোয় উজ্জীবিত করার লক্ষ্যে চরমহল্লাভিত্তিক আলম সমাজ কল্যাণ সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে জাউয়া বাজারের রয়েল কনভেনশন হলে। আয়োজক সূত্রে জানা গেছে, কুরআনুল কারীমের শিক্ষা ও তিলাওয়াতের প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টি, ইসলামী মূল্যবোধের প্রতি অনুরাগ বাড়ানো এবং সমাজে নৈতিক ভিত্তি দৃঢ় করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অংশ নিতে পারবেন এলাকার সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা। আয়োজক কমিটি জানিয়েছে, অংশগ্রহণকারীরা সরাসরি উপস্থিত থেকে তরুণ হাফেজদের উৎসাহ দিতে পারবেন। পাশাপাশি, সমাজের সচ্ছল ব্যক্তিবর্গ ও আগ্রহী মহল পুরস্কার স্পন্সর করে এই মহৎ উদ্যোগে শরিক হতে পারবেন। আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরনের স্পন্সরশিপ হবে সওয়াবের কাজ এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। আয়োজক কমিটি আশা প্রকাশ করেছে, এ আয়োজন তরুণদের মাঝে কুরআন হিফজের আগ্রহ আরও বৃদ্ধি করবে এবং একটি কুরআনপ্রেমী প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।

অনুদান বা পরামর্শ প্রদানের জন্য যোগাযোগ করা যাবে—
📌 শাহ আলম (প্রতিষ্ঠাতা): +44 7957 148101
📌 হিফজুল কুরআন কমিটি: +880 1726-381212

আয়োজক সংস্থা আলম সমাজ কল্যাণ সংস্থা জানিয়েছে, “কুরআনের আলোয় আমরা এগিয়ে যাই, ন্যায়ের পথে জীবন গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে সমাজে ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রসারে ভবিষ্যতেও তারা ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

📣 আয়োজকরা সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে কুরআনের আলো তরুণদের হৃদয়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
06 September 2025

আলম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা –২০২৫”

https://chhatakersangbad.com/