শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

চরমহল্লা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ইউনিয়নের আশাকাছর পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে ।

চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: হুসিয়ার আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ইলিয়াছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম, দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময়ই জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনদুর্ভোগ লাঘব এবং দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে জনগণের পাশে দাঁড়াতে হলে ইউনিয়ন বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে সামনে আসন্ন রাজনৈতিক আন্দোলনকে বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মো: আবুল কালাম, মো: ছালিক মিয়া, মো: রমজান আলী, মো: আবুল লেইছ, মো: সৈয়দুর রহমান, মো: দিলোয়ার হুসেন, মো: আব্দুল মতিন, মো: আনোয়ার আলী, মো: নুরুজ্জামানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অংশগ্রহণকারীরা মনে করেন, এই ধরনের মতবিনিময় সভার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ইউনিয়ন বিএনপি একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
11 September 2025

চরমহল্লা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/