শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

চরমহল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার দেখা
Oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরমহল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের আশাকাছর পয়েন্টে কবি জালাল উদ্দীন কমিউনিটি সেন্টার হলরুমে এ সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন মো: রমজান আলী। এরপর চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: হুসিয়ার আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ইলিয়াছ আহমদের সঞ্চালনায় সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আলোচনায় বক্তারা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, ওয়ার্ড কমিটি গঠন, দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত মতামত প্রদান করেন।

বক্তারা বলেন, বিএনপি সবসময়ই জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসন এবং জনদুর্ভোগ লাঘব করতে হলে ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে জনগণের পাশে দাঁড়াতে হলে ইউনিয়ন বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে আসন্ন রাজনৈতিক আন্দোলনকে বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মো: আবুল কালাম, মো: ছালিক মিয়া, মো: রমজান আলী, মো: আবুল লেইছ, মো: সৈয়দুর রহমান, মো: দিলোয়ার হুসেন, মো: আব্দুল মতিন, মো: আনোয়ার আলী, মো: নুরুজ্জামান, ৭নং ওয়ার্ডের বিএনপি নেতা সোনামিয়া,বিএনপি নেতা মাস্টার শামছুল ইসলাম,এংরাজ মিয়া,নুর উদ্দিন,নেছার আহমদ, ছাতক উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক নুর উদ্দিন,বিএনপি নেতা ফয়জুল হক, বিএনপি নেতা মাহবুব আলম সিজ্জুল, মাস্টার জাকির হুসেন, আবুল হোসেন,আফতাব মিয়া,শামছুল ইসলাম,আব্দুল খালিক,তৈয়ব আলী,সাবু মিয়া,আব্দুল হামিদ,সিরাজ মিয়া, ইব্রাহীম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা দুদু মিয়া,যুবদল নেতা কামাল উদ্দিন,চরমহল্লা ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুনায়েদ আহমেদ ইভান,সহ-সভাপতি ফয়ছল আহমদ,সহ-সভাপতি খালেদ আহমেদ,মনির উদ্দিন,চরমহল্লা ইউনিয়নের সাবেক সভাপতি আহমদুল হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসনাত আহমদ, আনোয়ার, , আহমদ আলীসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

অংশগ্রহণকারীরা মনে করেন, এই ধরনের কর্মী সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং ইউনিয়ন বিএনপি সংগঠনগতভাবে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত আয়োজন তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত সংগঠনকে নতুন গতিশীলতা দেবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
20 September 2025

চরমহল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/