শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ছাতক-দোয়ারাবাজার সার্কেল মো. আব্দুল কাদের ও ছাতক থানার ওসি

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স ঃ
সুনামগঞ্জের ছাতকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) মো. আব্দুল কাদের ও ছাতক থানার অফিসার ইনচার্জ ওসি মো শফিকুল ইসলাম

গত বুধবার (১ অক্টোবর) সকালে তিনি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ, বিশেষ করে ধনীটিলা পূজামণ্ডপসহ অন্যান্য পুজামন্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খাঁনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

পুলিশ সুপার আব্দুল কাদের পূজামণ্ডপের আয়োজকদের শান্তিপূর্ণভাবে পূজার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন—
“ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পূজা উদযাপন নির্বিঘ্ন করতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা অব্যাহত থাকবে।”

তিনি আরও আশ্বস্ত করেন, পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ, আনসার বাহিনী ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া টহল কার্যক্রমও চলমান থাকবে।

স্থানীয়রা জানান, পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) মো. আব্দুল কাদের এর সরেজমিন পরিদর্শনের ফলে পূজা উদযাপন আরও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
01 October 2025

ছাতকে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ছাতক-দোয়ারাবাজার সার্কেল মো. আব্দুল কাদের ও ছাতক থানার ওসি

https://chhatakersangbad.com/