শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

“৩১ দফা প্রচারে ছাতকে বিএনপির বিশাল উপস্থিতি: নেতৃত্বে কলিম উদ্দিন আহমদ মিলন”

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার দেখা

“ছাতকে জাতির মুক্তি সনদের বার্তা ছড়িয়ে দিল বিএনপি: নেতৃত্বে সাবেক এমপি মিলন”

ছাতকের সংবাদ ডেক্স ঃ
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে আজ ৮ অক্টোবর বিকেল ৩টায় ছাতক শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ‘জাতির মুক্তি সনদ’ ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মো. শামছুল হক নমু (সাবেক চেয়ারম্যান), জনাব আব্দুর রহমান (সাবেক সহ-সভাপতি), জনাব মো. নজরুল ইসলাম এবং জনাব হাজী আব্দুল বারী। এছাড়াও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহ্বায়ক জনাব মো. এখলাছুর তালুকদার ও জনাব হারুনুর রশিদ, ছাতক উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক, (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপি’র আবায়ক শামসুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক, জসিম উদ্দিন সুমেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজিজুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়নের প্রতিনিধি শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাকি বিল্লাহ, ছাতক পৌর যুব দলের আহ্বায়ক মোঃ খায়ের উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আশিদ আলী, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক আহমেদ, পৌর যুব দলের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, নোমান ইমদাদ কানন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের
যুগ্ন আহবায়ক আব্দুল বাকী মুহিত সহ ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস’র ছাতক উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “এই কর্মসূচি কোনো ব্যক্তির স্বার্থে নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। বিএনপির ৩১ দফা শুধু দলের নয়—এটি দেশের সকল নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। ছাতক-দোয়ারাবাজারের জনগণ এই প্রচেষ্টায় সম্পৃক্ত হয়ে সক্রিয় ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “আমরা এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সাধারণ জনগণকে জাগ্রত করতে চাই। ইনশাআল্লাহ, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের মাঝে ৩১ দফা ছড়িয়ে দেবো এবং তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই পথচলায় সম্পৃক্ত করবো।”

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
08 October 2025

“৩১ দফা প্রচারে ছাতকে বিএনপির বিশাল উপস্থিতি: নেতৃত্বে কলিম উদ্দিন আহমদ মিলন”

https://chhatakersangbad.com/