শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১২২ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পিতা ও কন্যাকে জড়িয়ে মানহানিকর ও আপত্তিকর পোস্ট এবং এআই সম্পাদিত ছবি প্রচারের অভিযোগে সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য সুনামগঞ্জের সিআইডি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১০ নভেম্বর সিলেট সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা এ মামলার নম্বর ৩৪/২৬। ছাতক উপজেলার কুচবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে সাগর আহমদ তাঁর পিতা ও বোনের পক্ষে বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে কয়েকটি ফেসবুক আইডি ও একটি পেজ থেকে বাদীর পরিবারের সদস্যদের জড়িয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়। এসব পোস্টে বিভ্রান্তিকর তথ্য, আপত্তিকর মন্তব্য এবং এআই প্রযুক্তিতে সম্পাদিত ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ ও শেয়ার করার মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়।
বাদীর অভিযোগ, তাঁর পিতা ও বোনকে জড়িয়ে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য প্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক চাপ সৃষ্টির অভিযোগও আনা হয়েছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁর পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এআই সম্পাদিত ছবি ব্যবহার করেও পরিবারের সদস্যদের সম্মানহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

মামলার এজাহারে অভিযুক্তদের নামের পাশাপাশি সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজের লিংক উল্লেখ করা হয়েছে। অভিযোগের সমর্থনে মানহানিকর পোস্টের স্থিরচিত্র এবং একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন বাদী। বাদী সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি আমলে নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সুনামগঞ্জের সিআইডি পুলিশকে নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বারের আইনজীবী অ্যাডভোকেট সজল হোসেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
13 November 2026

ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

https://chhatakersangbad.com/