শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার দেখা

পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সেরা মৎস্যচাষীদের সম্মাননা

ছাতকের সংবাদ ডেক্স :
জলাশয় বাঁচলে মাছ বাঁচবে, আর মাছের উৎপাদন বাড়লে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি—এমন বার্তা সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষে সাধারণ মানুষ ও চাষীদের উৎসাহিত করার লক্ষ্যে রবিবার (১৬ আগস্ট) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন সভাপতিত্ব করেন এবং সভা সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, ছাতক উপজেলা ইমাম মাওলানা আমিন উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলো সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তারের পরিবেশ নিশ্চিত করা, অবৈধভাবে মাছ নিধন বন্ধ করা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্যচাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা আরও বলেন, মৎস্য খাত শুধু মানুষের আমিষের চাহিদা পূরণ করছে না, একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি চাষী, জেলে ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার মৎস্যচাষী, মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সাফল্যের স্বীকৃতি পেলেন তিন মৎস্যচাষী

অনুষ্ঠানের শেষপর্বে ছাতক উপজেলার মৎস্য খাতে সফলতা ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সেরা মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের অভিজ্ঞতা ও সাফল্য অন্য চাষীদের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষের এ ধরনের কর্মসূচির মাধ্যমে মৎস্যচাষীদের মধ্যে আধুনিক ও টেকসই চাষাবাদ সম্পর্কে আগ্রহ বাড়বে এবং ছাতকের মৎস্য উৎপাদন আরও সম্প্রসারিত হবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
17 August 2026

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

https://chhatakersangbad.com/