শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমেদ তালুকদার

  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের পরিচিত সাংবাদিক ও সংগঠক সেলিম আহমেদ তালুকদার। তাঁর এই সাফল্যে সুনামগঞ্জ জেলার সাংবাদিক মহল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সেলিম আহমেদ তালুকদার জনপ্রিয় টিভি চ্যানেল জিটিভি ও জাতীয় পত্রিকা ডেসটিনি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সংবাদ পরিবেশেন করে আসছেন, এছাড়াও তিনি সুনামগঞ্জের সময় এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সহকর্মীরা মনে করেন, সেলিম আহমেদ তালুকদারের কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও নিষ্ঠা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাংবাদিক সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন ও সুষ্ঠু গণমাধ্যম বিকাশে তাঁর নেতৃত্ব কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি অজিত কুমার দাশ বলেছেন— “সেলিম ভাইয়ের এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির জন্যও এক গর্বের বিষয়।”

এ সময় তিনি সেলিম আহমেদ তালুকদারের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সর্বাঙ্গীন সাফল্য ও অগ্রগতি কামনা করেন। একইসাথে ছাতকের সাংবাদিক সমাজও এই নির্বাচনে তাঁর বিজয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
31 August 2025

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমেদ তালুকদার

https://chhatakersangbad.com/