শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা পরিচালনা পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২২৮ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের আশাকাছর পয়েন্ট সংলগ্ন)ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা”পরিচালনা পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে এই কমিটির কাজ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে মাস্টার কবিরুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক পদে মাহবুবুল আলম সিজ্জুল নির্বাচিত হয়েছেন। তাঁরা ২০২৫–২০২৮ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব দেবেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাস্টার শামসুল ইসলাম, সহ-সভাপতি পদে মাওলানা জসিম উদ্দিন দায়িত্ব পেয়েছেন। যারা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি মাস্টার ফারুক মিয়া, সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, সাবেক সভাপতি মো. সোনা মিয়া,সাবেক সভাপতি জসিম তালুকদার, এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব নজির আহমদ রাজুসহ আরও অনেকেই ।

সভায় বক্তারা বলেন, সানরাইজ কিন্ডারগার্টেন দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিশু শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তারা কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।

অন্যদিকে, নতুন কমিটিকে এলাকার বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
08 November 2025

ঐতিহ্যবাহী সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লা পরিচালনা পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

https://chhatakersangbad.com/