শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকের ইসলামপুরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুরে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট হাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারী সাংবাদিক নাজমুল হাসান জুয়েল ও জয়েন্ট সেক্রেটারী আবু তাহেরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সোহায়েল আহমেদ শিহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি, শিক্ষানুরাগী ও ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, সাবেক মেম্বার হাজী আশিদ আলী এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দুদু মিয়া।

স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট এডুকেশন সেক্রেটারি ইব্রাহীম সাদেক। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সারোয়ার আহমদ ও আলী ওয়াহাব ফারিব।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্র সামিউল হাসান সামী ও নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া আদিবা।

বক্তারা বলেন, “শিক্ষার্থীদের সাফল্য একটি এলাকার ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিচ্ছবি। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। কৃতী শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি হাজী নাজিম উদ্দীন মেম্বার, হাজী কফিল উদ্দিন, হাজী নবী হোসেন, ৫নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া,ব্যবসায়ী আনোয়ার হোসেন ও তোপায়েল আহমদ।

এছাড়া স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল আজিজ সুজন, ফাইন্যান্স সেক্রেটারি আফজাল হোসেন রুহুল, নির্বাহী কমিটির সদস্য হাজী বদরুল আলম, সাব্বির আহমদ, সদস্য সালাতুল ইসলাম সালাত, আব্দুল মোহাইমিন ও সুরুজ্জামান সূর্য্য উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমান জাবেদ, আলী হোসেন, মো. আনোয়ার হোসাইন, এএসএম মাছুম রব্বানী, ফিরোজ আহমদ, মুহসিন আলী, একরাম হোসাইন, চিত্র মোহন, জুমা রানী, নুরুজ্জামান ও জামিল আহমদসহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
27 August 2026

ছাতকের ইসলামপুরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

https://chhatakersangbad.com/