

ছাতকের সংবাদ ডেক্স:
মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা, হোক স্বপ্নপূরণের দৃঢ় অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের মন্ত্রে দীক্ষিত সামাজিক সংগঠন ছাতক সমিতি সিলেট-এর উদ্যোগে এক বর্ণাঢ্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে জিপিএ-৫ অর্জন করায় চন্দ্রনাথ গার্লস হাই স্কুলের কৃতি শিক্ষার্থী তানজিনা আক্তার ইশফা-কে বিশেষ সম্মাননা ও কৃতি সনদ প্রদান করা হয়। তানজিনা আক্তার ইশফা ছাতকের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতার নাম আলহাজ্ব বুলবুল আহমদ এবং মাতার নাম কুলসুমা বেগম। পরীক্ষায় এমন গৌরবোজ্জ্বল সাফল্যে তার পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে। সমিতির নেতৃবৃন্দ তানজিনার এই অসাধারণ সাফল্যে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, তানজিনার এই সাফল্য তার ভবিষ্যৎ জীবনের পথচলায় নতুন অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জোগাবে। সে একজন আলোকিত মানুষ হয়ে জীবনের সর্বক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখবে এবং মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী তানজিনা আক্তার ইশফার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছাতক সমিতি সিলেটের সভাপতি এডভোকেট আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো: ছাদিকুর রহমান এবং আহবায়ক এ.টি.এম. তারেকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply