শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবিদুর রহমান শাহি।

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৯৩ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিজাম উদ্দিনের সুযোগ্য সন্তান এবং ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর ভাতিজা ব্যারিস্টার আবিদুর রহমান (শাহি) যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও বার প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে স্বদেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। দীর্ঘ শিক্ষাজীবন ও পেশাগত প্রশিক্ষণ শেষে দেশে ফেরায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ব্যারিস্টার আবিদুর রহমান (শাহি) ২০২১ সালে Metropolitan University থেকে LLB ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে Swansea University থেকে ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো LLB ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় নিজেকে আরও দক্ষ ও পেশাগতভাবে প্রস্তুত করার লক্ষ্যে তিনি যুক্তরাজ্যের স্বনামধন্য BPP University থেকে ২০২৬ সালের মার্চ মাসে Bar Training Course (BTC) সফলভাবে সম্পন্ন করেন।

এ ছাড়া তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ The Honourable Society of Lincoln’s Inn-এর সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত হন।

শিক্ষাজীবনে একাধিক গুরুত্বপূর্ণ ডিগ্রি ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে ফেরা ব্যারিস্টার আবিদুর রহমান (শাহি) স্বদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মানুষের আইনি সেবায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
20 August 2026

ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবিদুর রহমান শাহি।

https://chhatakersangbad.com/