শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮১ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন রওজাতুল বেহেশত তুবা। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

রওজাতুল বেহেশত তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তার মা হুরে জান্নাত সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা।

মণিপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তুবার গোল্ডেন এ প্লাস অর্জনের খবরে তার পরিবার ও স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, তুবার এ অর্জন তার অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের দিকনির্দেশনার ফল। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে—এমন প্রত্যাশা পরিবারের সদস্যদের।

বর্তমানে রওজাতুল বেহেশত তুবার পরিবার রাজধানী ঢাকার মিরপুরে বসবাস করছেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়। রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনা করেছেন তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তার আগামীর শিক্ষাজীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
18 August 2026

মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার

https://chhatakersangbad.com/