শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন চা বিক্রেতার মেয়ে রুহি

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৯৭ বার দেখা
Oplus_131072

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের স্বল্প আয়ের পরিবারের মেয়ে রুহি উচ্চশিক্ষার জন্য ৭৫ লাখ টাকা স্কলারশিপ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী।

রুহির বাবা নৌকায় করে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সীমিত আয়ের সংসারে অভাব-অনটন থাকলেও মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কখনো পিছপা হননি তিনি। নিজের কষ্টকে উপেক্ষা করে মেয়ের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে গেছেন।

বাবার সেই ত্যাগ ও কষ্টকে সাফল্যে রূপ দিয়েছেন রুহি। মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি উচ্চশিক্ষার জন্য ৭৫ লাখ টাকার স্কলারশিপ অর্জন করেছেন।

রুহির এই অসাধারণ সাফল্যে আনন্দিত ও গর্বিত তার পরিবার। বিশেষ করে নৌকায় চা বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ চালানো বাবার দীর্ঘদিনের ত্যাগ যেন আজ সার্থকতার মুখ দেখেছে।

রুহির এই অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, এলাকার মানুষের কাছেও অনুপ্রেরণার। অভাব-অনটন ও নানা প্রতিকূলতার মধ্যেও স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে গেলে সাফল্য অর্জন সম্ভব—রুহির সাফল্য যেন তারই উজ্জ্বল উদাহরণ।

মেয়ের এমন সাফল্যে চা বিক্রেতা বাবার মুখে আজ গর্বের হাসি। তার স্বপ্ন এখন আরও বড়—মেয়ে উচ্চশিক্ষা শেষ করে দেশের জন্য গর্ব বয়ে আনবে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
22 August 2026

৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন চা বিক্রেতার মেয়ে রুহি

https://chhatakersangbad.com/