শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী সংবর্ধনা।

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার দেখা


ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় বারকাহন গ্রামবাসীর উদ্যোগে এক শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে রাজার গাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হকের পরিচালনায় ও গ্রামের বিশিষ্ট মূরব্বি আপ্তাব মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুকূল কুমার মজুমদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুনুর রশিদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সালেহ আহমদ তালুকদার, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,বিদয়ালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তরুণ সমাজ সেবক এনামুল হক তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খা, মন্ডলী ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম।এ সময় সভায় উপস্থিত ছিলেন বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, রাজনীতি বিদ কালি দাস পোদ্দার, শাহ আরিফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য হুসাইন রশিদ চৌধুরী,বিশিষ্ট মূরব্বী ছালিক মিয়া তালুকদার, আব্দুন নূর, সাজ্জাদ মিয়া তালুকদার প্রমূখ। অনুষ্টান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান শিক্ষক ও সংবর্ধিত শিক্ষক আয়েশা আক্তার, জবা রায়,হুমায়রা ফেরদৌস, আয়শা বেগম,ফাতেমা বেগম এবং শিক্ষার্থী তাহমিনা বেগম, খন্দকার আবুবকর সিদ্দিক, রাহেলা বেগম ও সাখাওয়াত হোসেন তালুকদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে। উল্লেখ সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫ জেলা পর্যায়ে বিদ্যালয়,শিক্ষক ও শিক্ষার্থী গণ প্রথম স্থান অর্জন করায় বারকাহন গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন বিদয়ালয়ের ছাত্র সাখাওয়াত হোসেন তালুকদার।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
20 November 2025

ছাতকে বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী সংবর্ধনা।

https://chhatakersangbad.com/