শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কৃতিত্বের সঙ্গে মাস্টার্সে উত্তীর্ণ ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার দেখা

নিজস্ব প্রতিবেদক:
কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছাতক উপজেলার তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম। তাঁর এ সাফল্যে সাংবাদিক সমাজ, সহকর্মী, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

মোঃ তাজিদুল ইসলাম বর্তমানে আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ছাতক উপজেলা প্রতিনিধি, সিলেটের প্রাচীনতম প্রিন্ট পত্রিকা দৈনিক সিলেট বানী-এর স্টাফ রিপোর্টার, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট তথ্যানুসন্ধান-এর বার্তা সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের চিত্র পেইজের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি ২০১৬ সালে জনতা উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গী থেকে এসএসসি এবং ২০১৮ সালে জাউয়াবাজার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ২০১৮–২০১৯ শিক্ষাবর্ষে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে দর্শন বিভাগে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ এমসি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট থেকে ২০২৩ সালের মাস্টার্স পরীক্ষায় দ্বিতীয় বিভাগে

কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন।

মোঃ তাজিদুল ইসলাম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি মোঃ রহমত আলীর ছেলে। ছাত্রজীবনে তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউট-এর একজন সক্রিয় সদস্য ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন।

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীলতা, নির্ভীক অবস্থান এবং সাবলীল লেখনীর জন্য তিনি ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছেন। স্থানীয় সমস্যা, উন্নয়ন, শিক্ষা, সামাজিক সচেতনতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাঁর ধারাবাহিক প্রতিবেদন ব্যাপক সাড়া ফেলেছে।

তাঁর এই শিক্ষাগত অর্জনে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সাংবাদিকতা ও পেশাগত জীবনে মোঃ তাজিদুল ইসলাম সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
08 August 2026

কৃতিত্বের সঙ্গে মাস্টার্সে উত্তীর্ণ ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম

https://chhatakersangbad.com/