

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে জুলাই মাসের থানার সার্বিক কার্যক্রম মূল্যায়নে জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা। আর এই অর্জনের স্বীকৃতি হিসেবে আবারও জেলার শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পেয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম।
জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে জুলাই মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও থানাগুলোর সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল, চোরাচালানবিরোধী অভিযান, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে সুনামগঞ্জ সদর মডেল থানার কার্যক্রম ও সাফল্য বিবেচনায় নিয়ে থানাটিকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ, পিপিএম। তাঁর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ সদস্যরা অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, থানার সকল সদস্যের সমন্বিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সদর মডেল থানার স্বীকৃতি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
এদিকে ওসি রতন শেখ, পিপিএম এবং সুনামগঞ্জ সদর মডেল থানা টিমকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সদর মডেল থানা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
অভিনন্দন ও শুভকামনা ওসি রতন শেখ, পিপিএম এবং সুনামগঞ্জ সদর মডেল থানা টিমকে।
Leave a Reply