শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সভাপতি আনোয়ার, সম্পাদক জহির,লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ২৫৭৯ প্যানেলের জয়

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার দেখা

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ২৫৭৯ প্যানেলের জয়

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি শ্রমিক ইউনিয়নের নির্বাচন। রোববার (৩০ আগস্ট) শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে রেজিঃ চট্টগ্রাম নং-২৫৭৯ প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির প্রধান নির্বাচন কমিশনারের চেয়ারম্যান আল আমিন হাওলাদার।

নির্বাচনে সভাপতি পদে তালুকদার আনোয়ার মাহমুদ ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম লুৎফুল আলম পেয়েছেন ২২ ভোট।

সহ-সভাপতি পদে শাখাওয়াত খান ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে জহির উদ্দিন ৯২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী হোসেন পেয়েছেন ২০ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সাফাতুর রহমান চৌধুরী ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মোহাম্মদ হানিফ ২৫, মোমতাজুর রহমান ৮১, লুৎফুর রহমান ৫ এবং ছালেক মিয়া ২৪ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে হাবিবুর রহমান ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পেয়েছেন ২৭ ভোট।

প্রচার সম্পাদক পদে আবু ইউনুস ৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ৩১ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হেলাল আহমদ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহ আলম পেয়েছেন ২৫ ভোট।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল করিম। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জালাল উদ্দিন জুয়েল, পুষ্পেন মন্ডল ও জহিরুল ইসলাম মামুনসহ সংশ্লিষ্টরা।

সকাল থেকেই শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

নবনির্বাচিত সভাপতি তালুকদার আনোয়ার মাহমুদ ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
30 August 2026

সভাপতি আনোয়ার, সম্পাদক জহির,লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ২৫৭৯ প্যানেলের জয়

https://chhatakersangbad.com/