শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ছাতকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৬৮ বার দেখা
Oplus_0

ছাতকের সংবাদ ডেক্স :
সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২) প্রকল্পের প্রবাসবন্ধু ফোরাম উপজেলা কমিটির ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ আগস্ট শনিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বন্ধু ফোরামের সভাপতি অজিত কুমার দাশ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাতক উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার সাজেদা বেগম। এছাড়া বন্ধু ফোরামের সদস্য মাস্টার আজিজুর রহমান, মোশাহিদ আলী, সাংবাদিক ফজল উদ্দিন, জুয়েল আহমদ, সাহেদুজ্জামান, সীমা রানী দাস, রাজ উদ্দিন, বিল্লাল হোসেন, শাহিনুর আহমদ প্রমুখ অংশগ্রহণ করেন।

সভায় আলোচকরা বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন, মনোসামাজিক সহায়তা এবং আর্থ-সামাজিক পুনরেকত্রীকরণ কার্যক্রম চালু রয়েছে। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাক ১৯৭২ সাল থেকে দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে কাজ করে যাচ্ছে, যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি হলো মাইগ্রেশন প্রোগ্রাম।

সভায় বক্তব্যে নজরুল ইসলাম বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশফেরত মানুষদের সামাজিক-অর্থনৈতিকভাবে পুনর্গঠিত করতে ব্র্যাক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে অজিত কুমার দাশ বলেন, “বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসীরা বিরাট অবদান রাখছেন। বিদেশফেরত মানুষদের পাশে থেকে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। ছাতক উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে প্রবাসীদের জন্য কাউন্সেলিং, সামাজিক সচেতনতা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।”

আলোচনা শেষে প্রবাসী মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
30 August 2025

ছাতকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত

https://chhatakersangbad.com/