শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’ সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭০ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

ক্রেতা-সুরক্ষা আন্দোলন–কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত ২১ আগস্ট শুক্রবার বিকাল ৪টায়, সিলেট মহানগরীর মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সিআরবি’র সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মোঃ জানে আলম চৌধুরীর পরিচালনায়
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাফিজ রুহুল আমিন চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরবি’ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকীম ফারুক আহমদ নোমান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মোঃ জানে আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি সিলেট বিভাগের যুগ্ম-আহ্বায়ক, শিক্ষাবিদ, মাওলানা মুহাম্মদ মুয়ীনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ. এইচ.রানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার-কুইন্স হাসপাতাল সিলেট,সৈয়দ মৌতাকাবের ফাহাদ, প্রধান শিক্ষক, জালালপুর হাইস্কুল,দক্ষিণ সুরমা সিলেট ও ওরিয়েন্টাল হেলথ্ সেন্টারের পরিচালক হাকীম খুরশেদ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মাস্টার। কনজিউমার এ্যাকটিভিস্টদের কার্যক্রম ও কনটেস্ট রুল বিষয়ক আলোচনা করেন যুগ্ম-সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ, ভেজাল ও অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আনিসুর রহমান জয়, হাফিজুর রহমান, আইন ও লিগ্যাল এইড সম্পাদক খালেদ আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শোয়েব আহমদ রবিন, ইভটিজিং ও সাইবার ক্রাইম মনিটরিং বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিনা, দপ্তর সম্পাদক রুহুল আমিন।
এছাড়াও আতিকুর রহমান, সাজিয়া বেগম, হালিমা আক্তার লাকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের মাধ্যমে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা ভোক্তা অধিকার রক্ষা, সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ রুহুল আমিন চৌধুরী।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
23 August 2026

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্নঃ

https://chhatakersangbad.com/