শিরোনাম :
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সভা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন হুসাইন আহমদ লনি

  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪২৬ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :
সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা পদক লাভ করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সম্মানিত সদস্য হুসাইন আহমদ লনি।

রাজধানী ঢাকার পল্টন টাওয়ারস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয় মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মর্যাদাপূর্ণ এই আয়োজনটি করে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল। এতে দেশের বিভিন্ন খাতের ২৫ জন গুণীজনকে সমাজসেবা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সংস্কৃতি, সাহিত্যসহ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সিকদার মকবুল হক। তিনি সমাজ উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে বলেন— “এই ধরণের পুরস্কার সমাজসেবায় নিয়োজিত মানুষদের আরও অনুপ্রাণিত করবে।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কবি ও লেখক পুষ্পেন রায় এবং এডিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে হুসাইন আহমদ লনির হাতে মাদার তেরেসা পদক তুলে দেন প্রধান অতিথি বিচারপতি সিকদার মকবুল হক। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন— “সমাজের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য। এই সম্মাননা আমাকে দায়িত্বশীলতার সাথে আরও কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অন্যরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, সমাজ ও দেশের কল্যাণে নিরলস কাজ করে যাওয়া মানুষদের স্বীকৃতি প্রদান সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

এমন স্বীকৃতি শুধু গুণীজনদের সম্মানিত করেই থেমে থাকে না, বরং আগামী প্রজন্মকে মানবসেবায় এগিয়ে আসতেও উদ্বুদ্ধ করে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025
31 August 2025

সমাজসেবায় অবদানের স্বীকৃতি পেলেন হুসাইন আহমদ লনি

https://chhatakersangbad.com/