শিরোনাম :
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২ ছাতকে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ২ ছাতকে ৫০ পিস ইয়াবা ও ১৪ লাখ টাকা মূল্যের ডিআই পিকআপসহ যুবক গ্রেফতার ছাতক পুলিশের অভিযানে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার ফেসবুকে পিতা-কন্যাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছাতকে নানা কর্মসূচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ছাতকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় শাড়িসহ দুইজন গ্রেফতার, জব্দ সিএনজি বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার ছাতকে মিনি নাইট ফুটবল লীগে চ্যাম্পিয়ন সাহাত অ্যান্ড শুভ এফসি।

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী নিলুফার খানম এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার দেখা

নিজস্ব প্রতিবেদক:
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী অধ্যাপক নিলুফার খানম অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ায় এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

অধ্যাপক নিলুফার খানম দীর্ঘদিন ধরে শিক্ষা ও জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত থেকে নিষ্ঠা, দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে আসছেন। তাঁর কর্মদক্ষতা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ অধ্যাপক পদে পদোন্নতি লাভ এবং পরবর্তীতে বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তাঁর শিক্ষা-জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন।

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী হিসেবে নিলুফার খানমের এই সাফল্যে গর্বিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা। তাঁর এই অর্জন বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন বিদ্যালয় পরিবারের সদস্যরা।

এদিকে অধ্যাপক নিলুফার খানমের এই গৌরবময় অর্জনে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বলা হয়, একজন প্রাক্তন শিক্ষার্থী যখন নিজ মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তখন তা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; বরং তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্ব ও সম্মানের বিষয়। অধ্যাপক নিলুফার খানমের এই অর্জন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গৌরব আরও বৃদ্ধি করেছে।

অধ্যাপক নিলুফার খানমের নতুন দায়িত্বে সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে তাঁর প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa

NEWS Video

© All rights reserved © 2026
19 August 2026

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্রী নিলুফার খানম এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান

https://chhatakersangbad.com/