

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক মামলার আসামি এবং নিয়মিত মামলার অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৬) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের আং খালিকের ছেলে কাওছার আহমদ (৩৫) এবং একই ইউনিয়নের শিমুলতলা গ্রামের শমছুল মিয়ার ছেলে মো. লায়েক মিয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-১৪(১০)২০২৬-এর আসামি কাওছার আহমদকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, ছাতক থানার মামলা নং-১৭(১০)২০২৬-এর আসামি মো. লায়েক মিয়াকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ অভিযানে মাদকদ্রব্যসহ দুই মামলার মোট দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রেখেছে।
ছাতক থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply