শিরোনাম :
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার, আদালতে সোপর্দ ছাতকে চেয়ারম্যান পদপ্রার্থী লিজন তালুকদারের গণসংযোগ সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা ছাতকের ভাতগাঁওয়ে চিশতীয়া সমাজকল্যাণ পরিষদকে মন্ত্রণালয়ের অনুদান। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান ছাতকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

তাতিকোনা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ছাতক থানার ওসি

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার দেখা

ছাতকের সংবাদ ডেক্স :

সুনামগঞ্জের ছাতক উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ। এর অংশ হিসেবে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান তাতিকোনা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রঞ্জন কুমার ঘোষ। তারা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ওসি সফিকুল ইসলাম খান বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজার সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর ছাতক উপজেলায় বিভিন্ন স্থানে একাধিক দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

Affordable Web Design

Affordable Web Design

আজকের তারিখ

  • ()
  • ()

ভিডিও রিসোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

SuMoTuWeThFrSa
© All rights reserved © 2026
20 September 2025

তাতিকোনা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ছাতক থানার ওসি

https://chhatakersangbad.com/